জেএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশিত
অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় শীর্ষে
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট \\ এস.এস.সি পরীক্ষার ন্যায় জেএসসি পরীক্ষাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়। জেএসসির বৃত্তি পরীক্ষায় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ৪৫ ছাত্র বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৪জন ও সাধারন গ্রেডে ৩১ জন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় জেএসসির বৃত্তি প্রাপ্তিতে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাবেরা সোবহান সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ২৬জন ছাত্রী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৩জন ও সাধারন গ্রেডে ১৩ জন। গভঃ মডেল গালর্স উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ২৫জন ছাত্রী। এর মধ্যে ট্যালেন্টপুলে ০৬জন ও সাধারন গ্রেডে ১৯ জন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ থেকে বৃত্তি পেয়েছে ১৫জন শিক্ষাথর্ী। এর মধ্যে ট্যালেন্টপুলে ০৬জন ও সাধারন গ্রেডে ০৯ জন। বৃত্তি প্রাপ্তিতে সদর উপজেলায় গ্যাস ফিল্ডসের এক শিক্ষাথর্ী প্রথম স্থান অর্জন করেছে। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে ১জন ছাত্র।
হরতালের বেড়াজালে এইচএসসি পরীৰাথর্ীরা \\ বাড়ছে হতাশা
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট \\ হরতালের বেড়াজালে এইচএসসি পরীৰাথর্ীদের মানসিক অবস্থা চরমভাবে বিপর্যসত্দ হচ্ছে। একাধিক পরীৰায় হরতাল থাকায় পরীৰা পিছিয়ে পড়ায় এইচএসসি পরিৰাথর্ীদের পড়াশুনায় ভাটা পড়ায় অভিভাবকরা শংকার মধ্যে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার এইচ এস সি পরীৰা ছিল। তাৎৰনিক ঘোষণা আসায় কর্তৃপৰ পরীৰা স্থগিত করতে বাধ্য হচ্ছেন। এভাবে নির্ধারিত তারিখের একাধিক পরীৰা হরতালের কারণে পিছিয়ে পড়ায় সংশিস্নষ্ট পরীৰার্থীদের মাঝে এক ধরনের হতাশা দানা বাধছে। এ ব্যাপারে একাধিক অভিভাবক ৰুব্ধ প্রতিক্রিযা ব্যক্ত করে বলেছেন, এইচএসসি পরীৰাথর্ীদের পরীৰা নিয়ে সরকারি দল কিংবা বিরোধী দল কারোই কোন প্রকার মাথা ব্যাথা নেই। বিরোধী দল সুযোগ পেলেই হরতাল ডেকে জনজীবন ব্যাহত করছে। সে ৰেত্রে জাতির ভবিষ্যৎ এইচএসসি পরিৰাথর্ীদের কথা মাথায় রাখছেনা। এসব অভিভাবকদের অভিমত সরকারও তাদের বিভিন্ন হঠকারী সিদ্ধানত্দের কারণে বিরোধী দলকে হরতাল দেয়ার সুযোগ করে দিচ্ছে।
হরতালে ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশন
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট \\ ১৮ দলীয় হরতালে গতকাল অধিকাংশ আনত্দঃনগর ট্রেন স্বাভাবিক চলাচল করেছে। পারাবত, উপকুল, মহানগর প্রভাতী নির্ধারিত সময় ষ্টেশন অতিক্রম করেছে। ষ্টেশন চত্বরে কড়া পুলিশী পাহাড়া ছিল। পিকেটারদের ষ্টেশন এলাকায় দেখা যায়নি। গোকর্ণ ঘাট থেকে কালী বাড়ি মোড় পর্যনত্দ হালকা যান চলাচল করেছে। দাড়িয়াপুর থেকে মৌলভী পাড়া পর্যনত্দ রিক্সা সহ টেম্পু চলাচল করেছে। শহরের ফাঁড়ি রাসত্দায় কিছু কিছু রিক্সা চলাচল করেছে।
নাগরবাড়ি পাশ্ববতর্ী রাসত্দার কাজ উদ্বোধনকালে মেয়র হেলাল উদ্দিন
নির্মান কাজের গুনগত মান শতভাগ নিশ্চিত করতে হবে
পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন পৌরসভার নাগরিকদের প্রত্যাশা পূরণে দলমত নির্বিশেষে সকলের আনত্দরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি গতকাল মৌড়াইল নাগরবাড়ি পুকুরের দৰিণ পাশ্বর্ের রাসত্দার কাজ উদ্বোধনকালে একথা বলেন। মেয়র নির্মানকাজে সকলের সহায়তা কামনা করে প্রকৌশলীদের শতভাগ কাজ আদায় করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, নির্মান কাজে কোনরূপ ত্রম্নটি মেনে নেয়া হবে না। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর শাহ মোঃ নাসিম, সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোরাদ খান, ইদ্রিছ আলী, উপ-সহকারী প্রকৌশলী এম এম মকবুল হোসেন, সফিউলস্নাহ, রাজিব, নূরম্নল ইসলাম, শাহজাহান, তাহের, রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)
আনন্দময়ী বালিকা উচ্চ
বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন
আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের বিধি মোতাবেক নিয়মিত নতুন ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, চিকিৎসক ও দাতা আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, দাতা সদস্য বিজয় কৃষ্ণ পাল। অভিভাবক সদস্যগণ হলেন আমানুর রহমান, মোঃ আলী আজম, আব্দুল লতিফ ও মোঃ রেজাউল হক। মহিলা সংরৰিত সদস্য পারভীন বেগম। শিৰক প্রতিনিধি শামীমা খান জলি, সৈয়দা নাহিদা কাউনাইন ও মোঃ নাছির উদ্দিন। সম্পাদক ও প্রধান শিৰক চাঁদ সুলতানা খানম। (প্রেস বিজ্ঞপ্তি)
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট \\ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮দলীয় জোটের নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হয়েছে। ভোর থেকেই জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে বিএনপির নেতা-কমর্ীরা শহরের মিছিল বের করে। হরতাল চলাকালে টিএরোডে জেলা বিএনপির সহ সভাপতি হাফিজুর রহমান মোলস্না কচির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরম্নল হক খোকন, সহ সভাপতি অ্যাডঃ গোলাম সারওয়ার ভূঁইয়া খোকন, যুগ্ম সম্পাদক অ্যাডঃ আনিছুর রহমান মঞ্জু, দপ্তর সম্পাদক এ বি এম মমিনুল হক, জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মোলস্না, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। এদিকে হরতালের সমর্থনে আইনজীবী ফোরামের উদ্যোগে আদালত প্রাঙ্গনে বিৰোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জজ কোর্ট ক্যান্টিনের সামনে আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি আলহাজ্ব অ্যাডঃ গোলাম সারওয়ার খোকনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডঃ এম এ মান্নান, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ ফখরউদ্দিন আহম্মেদ খান, জেলা মহিলা দল সভানেত্রী ইসমত আরা প্রমুখ। হরতাল চলাকালে দুপুর ১২ টা পর্যনত্দ শহরের বিভিন্ন মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। ব্যাংক, বীমা, অফিস, আদালত খোলা থাকলেও স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হয়। শহরের অভ্যনত্দরে রিকসা চলাচল করলে ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। হরতাল চলাকালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালের প্রভাবমুক্ত আখাউড়া স্থলবন্দর
আখাউড়া প্রতিনিধি \\ বিএনপির নেতৃত্বাধীন ১৮দলের ডাকা হরতালের প্রভাব পড়েনি আখাউড়া স্থলবন্দরে। অন্যান্য দিনের মতো গতকাল বৃহস্পতিবারও যথারীতি আমদানী-রপ্তানী কার্যক্রম ছিল স্বাভাবিক। সকাল থেকেই বন্দরে পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, বন্দর এলাকায় বিএনপির ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি। দুপুর পর্যনত্দ কোন পিকেটারকে এখানে দেখা যায়নি। দুপুর দেড়টা পর্যনত্দ মাছ, পাথ, সিমেন্টসহ ৬০-৭০টি বিভিন্ন পন্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়েছে বলে তিনি জানান।
মৃতু্য উপত্যকা ব্রাহ্মণবাড়িয়া
এক সপ্তাহে ৯ খুন \\ উদ্বিগ্ন জেলাবাসী
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট \\ ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক ভাবে বেড়েছে খুনের ঘটনা। গত এক সপ্তাহে জেলায় ৯টি খুনের ঘটনা ঘটেছে। পূর্ব বিরোধের জের, এলাকায় আধিপত্য বিসত্দার ও সম্পত্তি নিয়ে বিরোধের কারনে এসব খুন হয়েছে। এ নিয়ে জেলাবাসী উদ্বিগন\\ গত ৯ মে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের রেল লাইনের পাশ থেকে রিয়াজুল ইসলাম (২৫) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামের সুরম্নজ মিয়ার ছেলে। স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। গরম্নকে প্রহার করার জের ধরে গত ১০ মে দুপুরে বিজয়নগর পত্তন ইউনিয়নের লক্ষ্মীমুড়ায় কৃষক আবু মিয়া (৪৫) কে পিটিয়ে হত্যা করে প্রতিপৰ সুজাত আলী ও তার লোকেরা। নিহত আবু মিয়া লক্ষ্মীমুড়ার সুরম্নজ লালের পুত্র। পূর্ব বিরোধের জের ধরে ১১ মে সরাইলের অরম্নয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নবীর হোসেন (২৫) কে খুন করে প্রতিপৰের লোকেরা। সে ধামাউড়া গ্রামের আলী হোসেনের পুত্র। একই দিনে নবীনগরের মেরকুটায় সৎ মায়ের হাতে খুন হয় শিশু জাহিদ হাসান (৭)। ১৩ মে দুপুরে আশুগঞ্জের সোহাগপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত হয় ফিরোজ মিয়া (৫০)। একই দিন সন্ধ্যায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নাসিরনগরের টেকানগর গ্রামে বাউল শিল্পী মনোয়ারা বেগম (৩৫) কে গলা কেটে হত্যা করে ভাসুর আলী রাজা। নিহত মনোয়ারা বেগম টেকানগর গ্রামের বাউল শিল্পী সিয়াম রাজার স্ত্রী। ১৪ মে আখাউড়া পৌর শহরের দুর্গাপুরে দেওয়ান রানা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে প্রতিপৰের লোকজন। নিহত দেওয়ান রানা ওই এলাকার তাবরিজুল হকের পুত্র। ১৬ মে রাতে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরের ছয়ফুলস্নাকান্দি বাজারে ওয়াসিম মিয়া (১৭) কে ছুরিকাঘাত করে হত্যা করে আব্দুর রশীদ। একই দিন বিকেলে আশুগঞ্জে মেঘনা নদী থেকে যুবতীর লাশ উদ্ধার করা হয়।
বাজারে মাছের আক্রা \\ সবজির সরবরাহ ভাল
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট\\ ব্রাহ্মণবাড়িয়ার বাজারে মাছের দাম বেশী, ছোট মাছ এখন উঠেনি। রম্নই ১ কেজি ওজনের প্রতিটি ২৫০ টাকা, কাতল ১ থেকে ২ কেজি ওজনের ২৫০ টাকা কেজি, পাঙ্খাস ৮০/৯০ টাকা কেজি, চিংড়ী ৬/৭শত টাকা কেজির কমে পাওয়া যাচ্ছে না। সবজির মধ্যে বেগুন প্রতি কেজি ১৫ টাকা, করলা প্রতি কেজি ৩০ টাকা, বরবটি প্রতি কেজি ৩০ টাকা, কাচা আম প্রতি কেজি ২৫/৩০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। পুইশাক প্রতি কেজি ২০ টাকা, ডাটা শাক প্রতি কেজি ২০ টাকা, লাউ প্রতি কেজি ৩০/৩৫ টাকা চাল কুমরা প্রতি কেজি ২৫/৩০ টাকা, গোল আলু প্রতি কেজি ২০ টাকা, কাচা কলা প্রতি হালি ২০ টাকা, কাকরল প্রতি কেজি ৪০ টাকা।
হরতাল পালিত হওয়ায়
জেলা বিএনপির অভিনন্দন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮দলীয় জোটের নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণের প্রতিবাদে ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলীকে খুজে বের করার দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হওয়ায় জেলাবাসীকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডঃ হারম্নন আল রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ জহিরম্নল হক খোকন। (প্রেস বিজ্ঞপ্তি)
ভাল কলেজে ভর্তি নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট \\ চলতি বছর এসএসসি পরীৰার ফলাফলে সনত্দনের সাফল্যে অভিভাবকদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেলেও ভালো কলেজে সনত্দানের ভর্তি নিয়ে তাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। সে হারে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে সে তুলনায় প্রত্যাশিত কলেজে আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেক মেধাবী শিৰাথর্ীর পৰেই কাঙ্খিত শিৰা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মিলবেনা। ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছর একাদশ শ্রেণীতে ৩টি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিযা সম্পন্ন হবে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিরা কলেজ ও কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে অনলাইন ভর্তি পরীৰার আওতাভুক্ত। সেৰেত্রে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজেই জেলার অধিকাংশ শিৰাথর্ীর ভর্তি আগ্রহ থাকবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় এবং কোন প্রকার অনিয়মের সুযোগ না থাকায় অনেকের পৰেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হওয়ার সম্ভাব হবেনা। যাদের আর্থিক সামর্থ্য আছে তারা হয়তো ঢাকার নামকরা শিৰা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ গ্রহণ করবে। কিন্তু তাদের সংখ্যা খুবই সীমিত। সরকার এসএসসি পরীৰার ভালো ফলাফল করনে যে হারে উৎসাহিত করছে কিন্তু একাদশ শ্রেণীতে বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানে মানসম্মত শিৰা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে অনেক মেধাবী শিৰাথর্ীর মাঝেই হতাশা দানা বাধতে পারে অভিজ্ঞ মহলের অভিমত।
নাসিরনগরে সকাল-সন্ধ্যা দুপুরেই শেষ
বিশেষ প্রতিনিধি, নাসিরনগর\\ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮দলীয় জোটের নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নাসিরনগরে দুপুরেই শেষ হয়েছে। ঢিলে-ঢালাভাবে হরতাল পালিত হয় দুপুর ১২ টা পর্যনত্দ। এ সময় বিক্ষিপ্তভাবে কিছু কিছু রিকসা, অটোরিকসা ছাড়া ভারী কোন যানবাহন চলাচল করেনি। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের নেতর্ৃত্বে দলীয় নেতাকমীদের বাঁধার মুখে লাখাই-নাসিরনগর-সরাইল সড়কে দুপুর ১২টা পর্যন্ত কোন যানবাহন চলাচল করতে পারেনি। এছাড়া উপজেলার জীবনযাত্রা অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। অফিস, ব্যাংক-বীমা, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ খোলা ছিল। হরতালের সমর্থনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকমর্ীরা উপজেলা সদরে মিছিল বের করে । উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে হরতালের বিপক্ষে আওয়ামীলীগের কোন নেতা-কমর্ীকে সভা-সমাবেশ করতে দেখা যায়নি।
বিজয়নগরে ব্যবসায়ীর বাড়িতে চুরি
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট \\ পূর্ব বিরোধের জের বিজয়নগরে এক ব্যবসায়ীর বাড়িতে চুরি করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে মনিহার সিনেমা হলের পাশে মোঃ আঙ্গুর মিয়ার বাড়িতে। এ ঘটনায় ৩জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে গত মঙ্গলবার থানায় মামলা দায়ের করেছে। চোরোরা বাড়ি থেকে প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুটে নেয় ও বাড়ির মালিক আঙ্গুর মিয়াকে বেদম মারধোর করে। আহত ব্যবসায়ী আঙ্গুর মিয়াকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মামলায় বলা হয়, গত ১১ মে রাত দেড়টার সময় উপজেলার বাড়ঘরিয়ার মোঃ আব্দুল হামিদ-(৪৮), তার পুত্র মোঃ রাশেদ মিয়া-(২৭), এক্তারপুরের কাজী নূরুল হকসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন ঘরের বেড়া কেটে ব্যবসায়ী আঙ্গুর মিয়ার ঘরে প্রবেশ করে তাকে বেদম মারধোর করে ঘর থেকে একটি মোবাইল সেট, নগদ টাকা ও দোকানে বিক্রির জন্য রাখা বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। চোরেরা আঙ্গুর মিয়াকে মারধোর শেষে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, আমরা বিষয়টি তদন্তক্রমে ব্যবস্থা নেব।
অটোরিকসা চালকের কারাদন্ড
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট \\ স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে বিজয়নগরে এক সিএনজি চালিত অটোরিকসার চালককে ২০ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তের নাম মোঃ রমজান মিয়া-(২৫)। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাইকপাড়া মহল্লার এক স্কুল ছাত্রী তার অটোরিকসায় চড়ে বিজয়নগরের চান্দুরায় মামার বাড়িতে যাওয়ার সময় চালক রমজান তাকে ইভটিজিং করে। স্কুল ছাত্রী বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ রমজানকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
জেলা গণঐক্যের কমর্ী সম্মেলনে আগামীকাল পঙ্কজ ভট্টাচার্য আসছেন
ব্রাহ্মণবাড়িয়া জাতীয় জীবনের বিরাজমান সমস্যা সমাধানকল্পে বাম প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লৰ্যে গণঐক্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার এক কমর্ী সম্মেলন আগামীকাল শনিবার বিকেল ৩ টায় স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হবে। কমর্ী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দেশের বষর্ীয়ান রাজনৈতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণঐক্যের কেন্দ্রীয় কমিটির আহবায়ক পঙ্কজ ভট্টাচার্য। জেলা গণঐক্যের আহবায়ক মোঃ আনোয়ারম্নল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কমর্ী সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিৰক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। কমর্ী সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন গণঐক্যের ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডঃ এস এম এ সবুর, গণঐক্যের দপ্তর সম্পাদক আব্দুল মুনায়েম নেহেরম্ন, গণঐক্যের কেন্দ্রীয় সদস্য ডাঃ অসীত বরণ রায়, লায়লা খালেদা প্রমুখ। এদিকে কমর্ী সম্মেরনকে সফল করতে গণঐক্যের পৰ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)
বাউল শিল্পী মনোয়ারা খুনের ঘটনায় জেলা মহিলা পরিষদের নিন্দা
গত ১২ মে রাত ৮ টায় নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ছৈয়ারকুড়ি গ্রামের বাউল শিল্পী মনোয়ারা বেগমকে তার ভাসুর টেকা নগর গ্রামের আলী রেজা ১০/১১ জন সহযোগী নিয়ে পথিমধ্যে আক্রমণ করে জবাই করে হত্যা করেছে। একজন নারীর বাউল হয়ে আসরে গিয়ে গান গাওয়ার আক্রোশ ও জমি বাড়ির আত্মসাৎ জন্য ভাসুর আলী জেরাগং এই নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে মনোয়ারার পরিবারের অভিযোগ। বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পৰ থেকে সভানেত্রী সৈয়দা সামসুন নাহার পলি ও সাধারণ সম্পাদক সাথী চৌধুরী বাউল শিল্পী মনোয়ারা বেগমের এই নৃশংস মর্মানত্দিক হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং সংশিস্নষ্ট কর্তৃপৰের নিকট সংশিস্নষ্ট ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টানত্দমূলক শাসত্দি প্রদানের জোর দাবি জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)
আখাউড়ায় হরতাল পালিত
আখাউড়া প্রতিনিধি \\ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮দলীয় জোটের নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণের প্রতিবাদে আখাউড়ায় হরতাল পালিত হয়েছে। সকাল থেকেই বিএনপি নেতারা দফাফ দফায় মিছিল সমাবেশ করে। শহরের বিভিন্নস্থানে ছাত্রদল নেতাদের পিকেটিং করতে দেখা গেছে। দুপুর পর্যনত্দ শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। ঢাকাগামী বিআরটিসি এবং শ্যামলী বাস আখাউড়া থেকে ছেড়ে যায়নি। তবে হরতালের প্রভাবমুক্ত ছিল স্থলবন্দর। তাছাড়া ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।
রবিবার জেলা শিশু অধিকার ফোরামের সভা
আগামী রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কৰে জেলা শিশু অধিকার ফোরাম এর এক সভা অনুষ্ঠিথ হবে। উক্ত সভায় সংশিস্নষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য ফোরামের সদস্য সচিব ও জেলা মিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংশিস্নষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আগামীকাল জেলা কৃষক দলের জরম্নরী সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার এক জরম্নরী সভা আগামীকাল শনিবার বিকাল ৪ টায় পাইকপাড়াস্থ মূক ও বধির বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কৃষক দলের জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান উদ্দিন পলাশ এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।
আজ ডিপেস্নামা কৃষিবিদ ইনষ্টিটিউশন জেলা শাখার সাধারণ সভা
আজ সকাল ৯ টায় ডিপেস্নামা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সভা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডিপেস্নামা কৃষিবিদ বাংলাদেশ ডিপেস্নামা কৃষিবিদ ইনষ্টিটিউশন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ টি এম আবুল কাশেম। উক্ত সাধারণ সভায় সকল সদস্যগণকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)
সরাইলে হরতাল পালিত
দু’গ্রম্নপের আলাদা শো-ডাউন
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট \\ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরম্নল ইসলাম আলমগীর সহ ১৮ দলের শীর্ষ নেতাদের জেল হাজতে প্রেরণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সরাইলে, আলাদা ভাবে হরতাল পালন করে বিএনপির বিবাদমান দু’গ্রম্নপ। শীর্ষ নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও তাদের বিরম্নদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে হরতাল চলাকালে বিৰোভ মিছিল ও সমাবেশ করে নেতা কমর্ীরা। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডঃ আব্দুর রহমান সমর্থক নেতা-কমর্ীরা বিৰোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরেরর প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে উচালিয়া পাড়ার মোড়ে এক বিৰোভ সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপি নেতা মোঃ আবু তাহেরের সভাপতিত্বে বিৰোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ, মানিক মাস্টার, আরিজ মেম্বার, নুরে আলম, ছাত্রদল সাধারণ সম্পাদক জহিরম্নল ইসলাম, লিটন মিয়া, আবু শাহ বিপস্নব, ডাঃ সোহেল, আওলাদ আলাল, জালাল শরীফ, আব্দুলস্নাহ, কাঞ্চন মেম্বার, দুলাল সোহাগ রাকিব, সাহেদ আলম প্রমুখ। এদিকে বিএনপির অপর গ্রম্নপের নেতা-কমর্ীরা উপজেলা ছাত্রদলের নেতৃত্বে বিৰোভ মিছিল সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে। মিছিল শেষে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাবেক ছাত্র নেতা আব্বাস, সহ সভাপতি আলামিন, আকবর, সরাইল কলেজ ছাত্রদল সভাপতি মোসত্দাক আলম খন্দকার রিগান, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন অনতি বিলম্বে মির্জা ফখরম্নল ইসলাম সহ ১৮ দলীয় জোটের নেতা কমর্ীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সম্পাদকীয়
টাকি-শোল মাছের পোনা নিধন বন্ধে কার্যকর পদৰেপ জরম্নরী
ব্রাহ্মণবাড়িয়ায় টাকি ও শোল মাছের পোনা অবাধে নিধনের ফলে এ দু’প্রজাতির মাছের অসত্দিত্ব হুমকির মুখোমুখি বলে গতকাল দৈনিক ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মৎস্য বিভাগ এ ব্যাপারে একটু নজর দিলেই উলেস্নখিত দু’টি মাছের পোনা নিধন বন্ধ করা খুব একটা কঠিন কাজ নয়। সেৰেত্রে মৎস্য অধিদপ্তরের সদিচ্ছাই যথেষ্ট। এক মৌসুমে যদি প্রাকৃতিক এ মাছ দু’টির পোনা নিধন বন্ধ রাখা যায় তাহলে বিপুল পরিমাণ মাছ উৎপাদন সম্ভব। অবাধে পোনা নিধনের ফলে সু-স্বাদু টাকি ও শোল মাছের অসত্দিত্ব বিপন্নের পথে। বিষয়টির প্রতি সংশিস্নষ্টদের নজর দান খুবই জরম্নরী।
মৎস বিভাগের লোকজন একটু সক্রিয হলেই এসব মাছের পোনা নিধন বন্ধ করা যেতে পারে। যদি এ ব্যাপারে বিভিন্ন মাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় তাহলে মানুষ পোনা ধরতেদ নিরম্নৎসাহিত হবে। সে ৰেত্রে মৎস্য বিভাগকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা যদি এ ব্যাপারে জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে সহায়তা চান তাহলে অবশ্যই নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিয়ে তাদের সাহায্য করবেন। একই কথা খাটে জেলা পুলিশ বিভাগের ৰেত্রেও।
এখন কথা হলো মৎস্য বিভাগ এ উদ্বেগ গ্রহণ করবে কীনা। অপ্রিয় হলেও সত্য যে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকাংশের মাঝে দায়িত্ব পালনে অনীহার মানসিকতা কাজ করে। কাজ না করে কীভাবে মাস শেষে বেতন উত্তোলন করা যায় সেদিকে অনেকেরই খেয়াল বেশী আর যদি তাই না হয় নিষিধ্ধ পিরানহা মাছ ব্রাহ্মণবাড়িয়ার বাজারে অবাধে বিক্রি হলেও মৎস্য বিভাগের পৰ থেকে এর বিরম্নদ্ধে কোন উদ্যোগ চোখে পড়ে না কেন? দেশে যে হারে মানুষ বাড়ছে সে তুলনায় মৎস্য উৎপাদনের ৰেত্র না বেড়ে বরং তা ক্রমেই সংকোচিত হচ্ছে। কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে মাছ উৎপাদন বৃদ্ধি হলেও জাতির আমীষের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছেনা। সেজন্য প্রাকৃতিক জলাশয়, হাওর, বিল, নদী নালায় মাছ উৎপাদনের বিষয়টির প্রতি সংশিস্নষ্টদের বিশেষ গুরম্নত্ব দিতে হবে। এ বিষয়ে অবহেলা প্রদর্শন করার অর্থই হলো জাতির আমীষের চাহিদার ঘাটতি ব্যাপক থাকা। তাই টাকি-শোল সহ প্রাকৃতিক মাছের অবাধ বংশ বিসত্দার নিশ্চিত করার জন্য গণসচেতনতাসহ নানা উদ্যোগ গ্রহণ করা খুবই জরম্নরী।





সাম্প্রতিক মন্তব্য